খালেদা জিয়ার লাশ নেয়া হচ্ছে ‘ফিরোজায়’

খালেদা জিয়ার লাশ এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ নেয়া হয়েছে; সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বাদ জোহর জানাজা ও জিয়াউর রহমানের কবরের পাশে দাফন হবে।

নয়া দিগন্ত অনলাইন
খালেদা জিয়ার লাশ নেয়া হচ্ছে ‘ফিরোজায়’
খালেদা জিয়ার লাশ নেয়া হচ্ছে ‘ফিরোজায়’ |সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লাশ এভারকেয়ার হাসপাতাল থেকে তার গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ নেয়া হয়েছে।

আজ বুধবার সকাল ৯টার একটু আগে বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে তার লাশ হাসপাতাল থেকে বের করা হয়।

ফিরোজায় তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন খালেদা জিয়ার স্বজন ও বিএনপির নেতাকর্মীরা। পরে তাকে জানাজার জন্য নেয়া হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। সেখানে বেগম খালেদা জিয়ার জানাজা বাদ জোহর অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণে আগ্রহী সকলকে নিরাপত্তাজনিত কারণে কোনো প্রকার ব্যাগ বহন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

জানাজা শেষে তাকে দাফন করা হবে তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

ভোর থেকেই এভারকেয়ার হাসপাতালের আশপাশে কড়া নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণ করতে দেখা যায়। খালেদা জিয়ার লাশ বহনকারী গাড়ি বহরের সামনে পেছনেও পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রহরা রয়েছে।