কোরবানির প্রকৃত শিক্ষা যেন ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ধারণ করি : নূরুন্নিসা সিদ্দীকা

পবিত্র ঈদুল আজহা সবার জীবনে সুখ, শান্তি ও আল্লাহর অফুরন্ত রহমত বয়ে আনুক। আমাদের উৎসব হোক নিরাপদ ও শান্তিময়।

নয়া দিগন্ত অনলাইন
মহিলা জামায়াতের লোগো
মহিলা জামায়াতের লোগো |ইন্টারনেট

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা বলেছেন, আমরা যেন কোরবানির প্রকৃত শিক্ষা আমাদের ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ধারণ করি। হিংসা-বিদ্বেষ, অন্যায় ও বিভেদ পরিহার করে ন্যায়, সহমর্মিতা ও মানবকল্যাণে নিজেদের নিয়োজিত করি।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে আজ বুধবার এক বার্তায় তিনি এসব কথা বলেছেন।

নূরুন্নিসা সিদ্দীকা বলেন, তাকওয়া ও আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই মহিমান্বিত দিনে আমরা স্মরণ করি হযরত ইবরাহিম (আ.) ও হযরত ইসমাঈল (আ.)- এর অনন্য কোরবানির দৃষ্টান্ত, যা মানবজাতির জন্য আনুগত্য ও ঈমানের এক চিরন্তন আদর্শ। কোরবানির মাধ্যমে মানুষের পশুত্বকে দমন করা এবং ত্যাগের মহান শিক্ষা নিহিত রয়েছে।

তিনি বলেন, পবিত্র এই সময়ে মহান আল্লাহতাআলা যেন আমাদের সবার কোরবানি কবুল করেন। সেই সাথে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য দোয়া করি। পবিত্র ঈদুল আজহা সবার জীবনে সুখ, শান্তি ও আল্লাহর অফুরন্ত রহমত বয়ে আনুক। আমাদের উৎসব হোক নিরাপদ ও শান্তিময়।