ইশরাককে মেয়র করার দাবিতে নগর ভবনের সামনে আজও অবস্থান

দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ইশরাকের সমর্থকরা।

নয়া দিগন্ত অনলাইন
নগর ভবনের সামনে ইশরাক সমর্থকদের অবস্থান কর্মষূচি
নগর ভবনের সামনে ইশরাক সমর্থকদের অবস্থান কর্মষূচি |ইন্টারনেট

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে সপ্তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন শুরু হয়েছে নগর ভবনের সামনে।

আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে এই কর্মসূচি শুরু হয়। এতে অংশ নেয়া অনেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগেরও দাবি জানান।

ইশরাকের সমর্থকরা বলছেন, তাদের দাবি না মানা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন।