ভোটার নিবন্ধন শেষে বাসভবনে যাচ্ছেন তারেক রহমান

যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে দুপুর ১টা ১৮ মিনিটের দিকে ইটিআই ভবন থেকে বের হয়ে যান তারেক রহমান।

নয়া দিগন্ত অনলাইন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান |ইন্টারনেট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার নিবন্ধন কার্যক্রম শেষ করে বাসভবনের দিকে রওনা হয়েছেন।

আজ শনিবার দুপুর ১টায় ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) পৌঁছান তিনি। সেখানে ১০৪ নম্বর রুমে তার এনআইডি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হয়। সেখানে তারেক রহমানের আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান করা হয়।

এরপর যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে দুপুর ১টা ১৮ মিনিটের দিকে ইটিআই ভবন থেকে বের হয়ে যান তারেক রহমান।

সেখান থেকে বের হয়ে রাজধানীর গুলশানের বাসভবনের দিকে রওনা হয়েছে তারেক রহমানের গাড়িবহর।