‘যাকাত ও মাহে রমাদানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা-৬ সংসদীয় আসন ও ঢাকা মহানগরী দক্ষিণ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর রায় সাহেব বাজার সংলগ্ন স্টার কাবাবের চতুর্থ তলায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি রমজানের পবিত্রতা রক্ষা এবং অভাবগ্রস্ত ও বঞ্চিতদের হকের বিষয়ে গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে মাহফিলে অংশগ্রহণ করেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ডক্টর মুহাম্মদ আব্দুল মান্নান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মো: কামরুল আহসান হাসান।
আলোচনা সভায় বক্তারা জাকাতের সঠিক বণ্টন ও মাহে রমজানের আধ্যাত্মিক গুরুত্ব তুলে ধরে দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।



