বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকায় ধানমন্ডির নিজ বাসভবনে তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তার স্ত্রী, তিন ছেলে, দু’ মেয়ে রয়েছে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘মরহুমের জানাজার সময় ও স্থান পরে জানানো হবে।’
আব্দুল মান্নান তালুকদার ১৯৩৬ সালের ২ মার্চ সিরাজগঞ্জের ধুবিল ইউনিয়নে জন্মগ্রহণ করেন। ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। বাসস



