জামায়াত আমির

দলীয় শৃঙ্খলার বাইরে কিছু করলে সংগঠন দায় নেবে না

‘এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কাউকে কোনো ছাড়ও দেয়া হবে না, ব্যক্তি তিনি যেই হোন না কেন।’

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান |সংগৃহীত

দলীয় দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ কিছু করলে সংগঠন তার কোনো দায় নেবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে ‘দলীয় সহকর্মীদের উদ্দেশে’ দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির যোগ করেন, ‘এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কাউকে কোনো ছাড়ও দেয়া হবে না, ব্যক্তি তিনি যেই হোন না কেন।’

তিনি সবাইকে দলের ‘শৃঙ্খলা, সিদ্ধান্ত ও দৃষ্টিভঙ্গির’ প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখে কাজ করার আহ্বানও জানান।

তিনি বলেন, ‘এর কোনো ভিন্নতা যেখানেই ঘটুক, সংগঠন অবশ্যই সিদ্ধান্ত নেবে।’