নজরুল ইসলাম খান

বিএনপির দেশ গড়ার লড়াইয়ে গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করি

‘আমরা আশা করব, আগামী দিনেও আমাদের উন্নয়ন প্রয়াস, আমাদের দেশ গড়ার লড়াই, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপির যে কার্যক্রম, সে কার্যক্রমে আপনারা সহযোগিতা করবেন ও সমর্থন জানাবেন।’

নয়া দিগন্ত অনলাইন
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন নজরুল ইসলাম খান
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন নজরুল ইসলাম খান |সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির উন্নয়ন প্রয়াস ও দেশ গড়ার লড়াইয়ে গণমাধ্যমের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের আহ্বান আপনারা দেশ-বিদেশে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আপনারা বিগত নির্বাচনে সারাদেশে দায়িত্ব পালন করেছেন। নির্বাচনের খবর সংগ্রহ করেছেন। দেশে-বিদেশে সর্বত্র আপনারা সেটা জানিয়েছেন। আমরা আশা করব, আগামী দিনেও আমাদের উন্নয়ন প্রয়াস, আমাদের দেশ গড়ার লড়াই, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপির যে কার্যক্রম, সে কার্যক্রমে আপনারা সহযোগিতা করবেন ও সমর্থন জানাবেন। বাসস