ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, কোনোরূপ সাংগঠনিক নির্দেশনা না থাকা সত্ত্বেও আসন্ন ডাকসু নির্বাচনের ভোটারদের কাছে অযাচিতভাবে ভোট চেয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে খুলনা জেলা শাখার অধীনস্থ পূর্ব রুপসা থানা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো: জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু) নির্বাচনে এক নারী ভোটারের কাছে ফোন দিয়ে ভোট চান এ নেতা। ভোট চাওয়ার ভিডিও রেকর্ডটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিতে সুজনকে বহিষ্কার করে ছাত্রদল।



