সর্বাধিক ভোটের ব্যবধানে জয় বিএনপির শরীফুল আলমের

কিশোরগঞ্জ-৬ আসনে শরীফুল আলম ১,৪৩,০৬৪ ভোটের ব্যবধানে জয় পেয়ে সর্বাধিক ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি এই জয়ের জন্য এলাকাবাসী ও তারেক রহমানকে কৃতজ্ঞতা জানান।

নিজস্ব প্রতিবেদক
শরীফুল আলম
শরীফুল আলম |নয়া দিগন্ত

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সবচেয়ে বেশি ব্যবধানে পরাজিত করে জয়ী হয়েছেন কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শরীফুল আলম।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে, শরীফুল আলম পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের আতাউল্লাহ আমীন রিকশা প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৯৫ ভোট।

এ হিসাবে শরীফুল আলম ১ লাখ ৪৩ হাজার ৬৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

শরীফুল আলম এই ভূমিধস বিজয়ে তার আসনের (ভৈরব-কুলিয়ারচর) জনগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আগামীর দিনগুলোতে এই প্রতিদান আমি আমার প্রতিটি কর্মে ফিরেয়ে দেয়ার চেষ্টা করব। জনগনের ভাগ্যের উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য।

তিনি একইসাথে এই বিজয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।