আগামী ১৯ জুলাই জাতীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামপুর দক্ষিণ থানার উদ্যোগে এক বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি জুরাইন মাজার মসজিদ থেকে শুরু করে বিভিন্ন সড়ক ও ঢাকা-মাওয়া মহাসড়ক প্রদক্ষিণ করে শ্যামপুর মডেল থানা হয়ে পোস্তগোলা সেনানিবাস চৌরাস্তা গিয়ে পথসভায় মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন, থানা আমির মো: কামরুল আহসান, থানা সেক্রেটারি মো: ইব্রাহিম খলিলুল্লাহ, ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো: শামসুদ্দিন, থানার শূরা ও কর্মপরিষদ সদস্য মো: আজহারুল ইসলাম এবং আব্দুল জাব্বার জাহাঙ্গীর।
এছাড়াও এ পথসভায় ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি এবং ধর্মপ্রাণ তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।
এ সময় ঢাকা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জয়নাল আবেদীন একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য সকলকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।



