শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপি সংসদ সদস্যরা

সংসদীয় দলের প্রথম সভায় বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, দলটির কোনো এমপি শুল্কমুক্ত গাড়ি বা সরকারি প্লট গ্রহণ করবেন না। শপথের পর অনুষ্ঠিত সভায় এ নীতিগত সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন দলটির মিডিয়া সেল সদস্য শায়রুল ইসলাম খান।

অনলাইন প্রতিবেদক
বিএনপির লোগো
বিএনপির লোগো |সংগৃহীত

সংসদীয় দলের প্রথম সভায় গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপির কোনো সংসদ সদস্য শুল্কমুক্ত গাড়ির সুবিধা নেবেন না এবং সরকারি কোনো প্লটও গ্রহণ করবেন না।

মঙ্গলবার সংসদ ভবনে নির্বাচিত এমপিদের শপথের পর এ সভা অনুষ্ঠিত হয়।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সংসদীয় দলের প্রথম সভা সিদ্ধান্ত হয়েছে

বিএনপি কোনো সংসদ সদস্য ডিউটি ফ্রি গাড়ি নেবেন না, আর সরকারিভাবে কোনো প্লট নেবেন না।