লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের সাক্ষাতের দিনক্ষণ চূড়ান্ত

১৩ জুন স্থানীয় সময় সকাল ৯টায় বৈঠকটি শুরু হবে এবং বেলা ১১টায় তা সমাপ্ত হওয়ার কথা রয়েছে।

অনলাইন প্রতিবেদক

লন্ডনে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ১৩ জুন সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১০ জুন) গুলশানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানান।

প্রধান উপদেষ্টা লন্ডনে যে হোটেলে থাকবেন, সেখানে সাক্ষাতটি অনুষ্ঠিত হবে। ১৩ জুন স্থানীয় সময় সকাল ৯টায় বৈঠকটি শুরু হবে এবং বেলা ১১টায় তা সমাপ্ত হওয়ার কথা রয়েছে।