কৃষকের ‘কালামানিক’ গ্রহণ করেননি খালেদা জিয়া

খালেদা জিয়া নির্দেশ দিয়েছেন গরুটি এলাকায় ফিরে নিয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে কোরবানি ঈদ করতে।

অনলাইন প্রতিবেদক
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঈদুল আজহার উপহার হিসেবে গরু নিয়ে গুলশানে হাজির হন পটুয়াখালীর সোহাগ মৃধা নামে একজন কৃষক। তার গরু গ্রহণ করেননি বেগম খালেদা জিয়া।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা: এজেডএম জাহিদ হোসেন এ কথা জানান।

জাহিদ হোসেন বলেন, ম্যাডাম (বেগম খালেদা জিয়া) নির্দেশ দিয়েছেন গরুটি এলাকায় ফিরে নিয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে কোরবানি ঈদ করতে। সেই সাথে গরুর মালিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান।

সোহাগ মৃধা ও তার পরিবারের জন্য ঈদ উপহার দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।