অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে দেখতে ও খোঁজখবর নিতে সোমবার (২৯ ডিসেম্বর) রাতে হাসপাতালে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্ত্রী ডা: জুবাইদা রহমানসহ পরিবারের ঘনিষ্ঠজনরা। সাথে আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
নানা জটিল রোগে আক্রান্ত হয়ে ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) অবস্থা ক্রিটিক্যাল। আগের মতোই আছেন, কোনো পরিবর্তন হয়নি।’



