তরুণ ভোটারদের সাথে চায়ের আড্ডায় যোগ দিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
আজ সোমবার বিকেলে মহাখালী ডিওএইচএস প্লে গ্রাউন্ডে চায়ের আড্ডায় যান তিনি।
জানা গেছে, বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কন্টেন্ট জেনারেশন টিম ‘চায়ের আড্ডা’র আয়োজন করে। মূলত, ব্যারিস্টার জাইমা রহমানের একটি ইন্টারেক্টিভ যুব সম্পৃক্ততা অনুষ্ঠান এটি। যার লক্ষ্য তরুণ ভোটার এবং জাতীয় রাজনৈতিক কণ্ঠস্বরের মধ্যে একটি অর্থপূর্ণ সংলাপ তৈরি করা।



