রাশেদ প্রধান

প্রশাসনে রাজনৈতিক নিয়োগ রাষ্ট্রযন্ত্রকে দলীয় কার্যালয়ে পরিণত করার শামিল

রাশেদ প্রধান আরো বলেন, ‘গণভোটের গণরায় অবমূল্যায়ন করে সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে বিএনপি জাতির সাথে বেইমানির যাত্রা শুরু করেছিল। এখন সকল ক্ষেত্রে তারা নিজেদের স্বৈরাচারী মনোভাব প্রকাশ করছে। আমি আজকের এই যুবকদের আলোচনা সভা থেকে সবাইকে অনিবার্য বিপ্লবের আহ্বান জানাই। যদি গণভোটের গণরায় বাস্তবায়ন না হয়, তাহলে বিএনপি সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই।’

অনলাইন প্রতিবেদক
কথা বলছেন রাশেদ প্রধান
কথা বলছেন রাশেদ প্রধান |ছবি : নয়া দিগন্ত

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘১১টি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা ও করপোরেশনের শীর্ষ পদে (গ্রেড-২) ক্ষমতাসীন দল বিএনপির নেতাদের চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানের ঘটনা স্বৈরতান্ত্রিক। একসাথে এত বিপুলসংখ্যক দলীয় নেতাকে শীর্ষ আমলাতান্ত্রিক পদে বসানোর ঘটনা ইতিহাসে সম্পূর্ণ নজিরবিহীন। এই নগ্ন দলীয়করণের মাধ্যমে সরকার আজ জাতির সামনে প্রমাণ করেছে, ‘সবার আগে বাংলাদেশ নয়, সবার আগে বিএনপি’। প্রশাসনে ১১টি শীর্ষ পদে রাজনৈতিক নিয়োগ সরকারি প্রতিষ্ঠানগুলোতে সীমাহীন দুর্নীতির পথ প্রশস্ত করবে, যা রাষ্ট্রযন্ত্রকে দলীয় কার্যালয়ে পরিণত করার শামিল।’

মঙ্গলবার পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে বিকেল ৩টায় যুব জাগপা আয়োজিত ‘গণভোটের গণরায় অবমূল্যায়ন: জুলাইয়ের চেতনায় যুবসমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান আরো বলেন, ‘গণভোটের গণরায় অবমূল্যায়ন করে সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে বিএনপি জাতির সাথে বেইমানির যাত্রা শুরু করেছিল। এখন সকল ক্ষেত্রে তারা নিজেদের স্বৈরাচারী মনোভাব প্রকাশ করছে। আমি আজকের এই যুবকদের আলোচনা সভা থেকে সবাইকে অনিবার্য বিপ্লবের আহ্বান জানাই। যদি গণভোটের গণরায় বাস্তবায়ন না হয়, তাহলে বিএনপি সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই।’

যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, ঢাকা মহানগর জাগপা সভাপতি এস এম জিয়াউল আনোয়ার, যুব জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন সজিব, আশিকুর রহমান খান, আবু নাছের, শামীম আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক সামিরুল ইসলাম রাকিব, আল আমিন, সৌরভ দাস প্রমুখ।