ফরিদা পারভীনের উন্নত চিকিৎসার জন্যে দুই উপদেষ্টাকে মির্জা ফখরুলের অনুরোধ

মির্জা ফখরুল সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও আইন উপদেষ্টার সাথেও কথা বলেন।

নয়া দিগন্ত অনলাইন
হাসপাতালে ফরিদা পারভীন
হাসপাতালে ফরিদা পারভীন |ইন্টারনেট

হাসপাতালে চিকিৎসাধীন শিল্পী ফরিদা পারভীনের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের দুই উপদেষ্টাকে অনুরোধ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ফরিদা পারভীনকে দেখতে যান তিনি। এসময় তার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন মির্জা ফখরুল।

তিনি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও আইন উপদেষ্টার সাথেও কথা বলেন।

বিএনপি মহাসচিব শিল্পীর উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে দুই উপদেষ্টাকে অনুরোধ জানান।

সূত্র : বাসস