‘ছাত্রশিবিরে দায়িত্বে থাকা অবস্থায় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ নেই’

‘ইসলামী ছাত্রশিবির থেকে দায়িত্ব শেষ করে বিদায় নেয়ার পর যে কেউ যেকোনো রাজনৈতিক দলে যুক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।’

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ |ফাইল ছবি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ জানিয়েছেন, ইসলামী ছাত্রশিবিরে যেকোনো পর্যায়ে দায়িত্বে থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ বা প্রার্থী হওয়ার সুযোগ নেই। এমনকি কোনো রাজনৈতিক দল থেকেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেয়ার সুযোগ নেই।

শুক্রবার এক বিবৃতিতে তিনি একথা জানান। ছাত্রশিবিরের কেন্দ্রীয় একজন দায়িত্বশীলকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণার সংবাদ কিছু অনলাইন পোর্টালে প্রচার করা হচ্ছে দাবি করে তিনি একথা জানালেন।

এস এম ফরহাদ আরো জানান, ইসলামী ছাত্রশিবির থেকে দায়িত্ব শেষ করে বিদায় নেয়ার পর যে কেউ যেকোনো রাজনৈতিক দলে যুক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। অতএব, বর্তমান সেশনের কোনো দায়িত্বশীলকে নিয়ে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদে কেউ বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।