ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধিদল।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।
বৈঠকে আরো উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সূত্র : বাসস



