ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, বিদ্যুৎখাত দেশের অন্যতম ভর্তুকির খাত। তারপরেও গরমকালে লোডশেডিংয়ে নাজেহাল হতে হয় এবং সরকারগুলো অতীতের ওপরে দায় চাপায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, বিদ্যুৎখাতে অতীতের ব্যর্থতা ও দুর্নীতির প্রভাব থাকলেও বর্তমান সরকার দায় এড়াতে পারে না। কারণ বিদ্যুৎ ও জ্বালানিখাতে পরিকল্পনাহীনতা, অদূরদর্শিতা ও দুর্নীতির দায় স্বাধীনতার পরে দেশ পরিচালনাকারী সকল সরকারকেই নিতে হবে।
শুক্রবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে অধ্যক্ষ ইউনুস আহমদ এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ফ্যাসিবাদী হাসিনা দুর্নীতির সুযোগ রাখার জন্য বিদ্যুৎখাতে যে অরাজকতা তৈরি করেছেন তার প্রতিফল হয়তো এখনো রয়েছে, কিন্তু জনতা বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় এনেছে কাজ করার জন্য। জঞ্জাল দূর করার জন্য। অতীতের জাবরকাটা আর দেখতে চায় না জনগণ। জনগণ চায় কাজ এবং সমস্যার সমাধান



