খালেদা জিয়ার শোক বইয়ে জামায়াত নেতার স্বাক্ষর

এ সময় জামায়াত নেতারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ উপস্থিত বিএনপি নেতাদের প্রতি সমবেদনা জানান।

নিজস্ব প্রতিবেদক
খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে রক্ষিত শোক বইতে জামায়াত নেতা স্বাক্ষর করেছেন
খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে রক্ষিত শোক বইতে জামায়াত নেতা স্বাক্ষর করেছেন |নয়া দিগন্ত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশের জন্য তার রাজধানীর গুলশান কার্যালয়ে শোক বইতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামায়াত নেতারা ওই কার্যালয়ে যান।

এ সময় আবদুল্লাহ তাহেরের সাথে ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এবং ঢাকা-১৭ আসনে জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী ডা: এস এম খালিদুজ্জামান।

এ সময় জামায়াত নেতারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ উপস্থিত বিএনপি নেতাদের প্রতি সমবেদনা জানান।

শোক বইতে স্বাক্ষর প্রদান শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের সামনে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করেন।