সরকারি দলের সংসদীয় সভা সোমবার

সভায় সরকার দলীয় সকল সংসদ সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় সংসদ
জাতীয় সংসদ |ফাইল ছবি

সরকারি দলের সংসদীয় সভা আগামীকাল সোমবার দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সভাকক্ষে (পশ্চিম ব্লক, লেভেল ৯, কক্ষ নম্বর ৯৩২) সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে।

সভায় সরকার দলীয় সকল সংসদ সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।

সূত্র : বাসস