অর্পিত দায়িত্ব পালনে সাহস ও শক্তির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা রিজভীর

অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে সকলের সহযোগিতা ও দোয়া চেয়ে আনন্দ প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বলেন, নতুন পদ বা দায়িত্বপ্রাপ্তিতে তার মধ্যে একইসাথে গর্ব, আনন্দ এবং দায়িত্ব সঠিকভাবে পালনের ভয় কাজ করছে।

অনলাইন প্রতিবেদক
বক্তব্য দেন রুহুল কবির রিজভী
বক্তব্য দেন রুহুল কবির রিজভী |নয়া দিগন্ত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় অনুভূতি প্রকাশ করে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অর্পিত দায়িত্ব পালনে প্রয়োজনীয় সাহস ও শক্তির জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানান এবং সেইসাথে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে গুলশান চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠক শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীরা নতুন দায়িত্ব পাওয়ার অনুভূতি জানতে চাইলে এ অনুভূতি ব্যক্ত করে তিনি।

অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে সকলের সহযোগিতা ও দোয়া চেয়ে আনন্দ প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বলেন, নতুন পদ বা দায়িত্বপ্রাপ্তিতে তার মধ্যে একইসাথে গর্ব, আনন্দ এবং দায়িত্ব সঠিকভাবে পালনের ভয় কাজ করছে।

অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবেন কি না—এই আশঙ্কা ও বোধটি তার মধ্যে সবসময় কাজ করে।

সহকর্মীদের আগের সহযোগিতার কথা স্মরণ করে তিনি আশা প্রকাশ করেন যে, সামনের দিনগুলোতে দলের চেয়ারম্যানের নির্দেশিত সকল কাজ ও দায়িত্ব সহকর্মীদের সমর্থন নিয়ে সুচারুরূপে সম্পন্ন করতে করবেন।