এনসিপিতে যোগ দিলেন আপ বাংলাদেশের শীর্ষ নেতৃত্বসহ অর্ধশত নেতাকর্মী

আপ বাংলাদেশ থেকে যারা এনসিপিতে যোগ দিয়েছেন তাদের সবাই ওই প্লাটফর্ম থেকে পদত্যাগ করেই এই দলে যোগ দিয়েছেন বলেও জানান রিফাত।

নয়া দিগন্ত অনলাইন
রোববার দুপুরে এনসিপি কার্যালয়ে যোগদান অনুষ্ঠান শেষে কথা বলেন নাহিদ ইসলাম
রোববার দুপুরে এনসিপি কার্যালয়ে যোগদান অনুষ্ঠান শেষে কথা বলেন নাহিদ ইসলাম |সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন ‘আপ বাংলাদেশ’র আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাতসহ বিভিন্ন প্ল্যাটফর্মের প্রায় অর্ধশত নেতাকর্মী।

রোববার (১৯ এপ্রিল) বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখপাত্র আসিফ মাহমুদসহ শীর্ষ নেতাদের আরো অনেকে।

এনসিপিতে যোগ দেয়া রাফে সালমান রিফাত জানিয়েছেন, তাদের দলের আহ্বায়ক ও শীর্ষ নেতৃত্বসহ অন্তত ৩৬ জন এনসিপিতে যোগ দিয়েছেন।

আপ বাংলাদেশ থেকে যারা এনসিপিতে যোগ দিয়েছেন তাদের সবাই ওই প্লাটফর্ম থেকে পদত্যাগ করেই এই দলে যোগ দিয়েছেন বলেও জানান রিফাত।

এদিন আপ বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও এনসিপিতে যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদ, এবি পার্টির নেতা ব্যারিস্টার সানি আব্দুল হক, আপ বাংলাদেশের মুখপাত্র শাহরীন সুলতানা ইরাসহ প্রায় অর্ধশত নেতাকর্মী।

এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যারা এনসিপিতে যুক্ত হয়েছেন তারা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে একই লক্ষ্যে কাজ করছিলেন।