বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণা পত্রে পরবর্তী নির্বাচিত সংসদ সংবিধানের এটির বাস্তবায়নের কথা বলেছেন। এটি আইনি এবং এর বাইরে কোনো প্রক্রিয়ার কথা আমাদের জানা নেই।’
আজ বুধবার গুলশান বিএনপির চেয়ারপারসন অফিসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ ধারাবাহিক আলোচনায় যে সমস্ত বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, সেগুলো জুলাই জাতীয় সনদ-২০২৫ নামে সংকলিত করে স্বাক্ষর করবে রাজনৈতিক দলগুলো। আমরা আগে আমাদের বক্তব্য দিয়েছি। আমরা সেটা বাস্তবায়নের বক্তব্য দেখতে পাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রের মধ্যে, যেটা উল্লেখ করছেন সেটাই হচ্ছে।



