বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় রাজধানীর বসুন্ধরায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে নায়েবে আমিররা, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলবৃন্দসহ নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং নেতৃবৃন্দ জুলাই জাতীয় সনদ ২০২৫-কে আইনি ভিত্তি প্রদান এবং তার আলোকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
এছাড়াও নির্বাচনের আগে সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ এবং পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের বিষয়ে জামায়াতে ইসলামীর দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করা হয়। বিজ্ঞপ্তি



