নজরুল ইসলাম খান

অন্য দলের সাথে জোট করা রাজনৈতিক অধিকার

‘এনসিপি-জামায়াত জোটের বিষয়টি তাদের দলীয় সিদ্ধান্ত। আদর্শ অনুযায়ী অন্য দলের সাথে জোট করা রাজনৈতিক অধিকার।’

বিশেষ সংবাদদাতা
সাংবাদিকদের সাথে কথা বলছেন নজরুল ইসলাম খান
সাংবাদিকদের সাথে কথা বলছেন নজরুল ইসলাম খান |ছবি : নয়া দিগন্ত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এনসিপি-জামায়াত জোটের বিষয়টি তাদের দলীয় সিদ্ধান্ত। আদর্শ অনুযায়ী অন্য দলের সাথে জোট করা রাজনৈতিক অধিকার। তবে ঘোষিত আদর্শের সাথে এনসিপির বর্তমান সিদ্ধান্ত যায় না।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচনী ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সাথে ইসিতে বৈঠক শেষে তিনি একথা বলেন।

এ সময় নজরুল ইসলাম খান আরো বলেন, আগামী ৩ জানুয়ারি ঢাকায় জামায়াতে ইসলামীর সমাবেশ। এটাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের।

তিনি বলেন,, আরপিওতে না থাকা সত্ত্বেও মনোনয়ন জমা দেয়ার কাগজপত্রে সন্তানের সম্পদের হিসাব জমা দেয়ার বিষয়টি জটিলতা সৃষ্টি করছে, এ বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এ ছাড়াও নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যমে এআই’র অপব্যবহার নিয়ে আলোচনা হয়েছে। এআই’র অপব্যবহার ও অপপ্রচারের বিরুদ্ধে ইসির জোরালো পদক্ষেপ চায় বিএনপি।