আগামীকাল শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকাসহ দেশব্যাপী মসজিদে জুমার নামাজ শেষে দোয়া মাহফিলের আয়োজন করবে বিএনপি।
আজ বৃহস্পতিবার দলটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে উক্ত দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়। এছাড়া একই সাথে দেশনেত্রীর আশু সুস্থতা কামনায় মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা হবে।



