চীন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশনের সাথে গণঅধিকার পরিষদের বৈঠক

গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের নেতৃত্বে ৭ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত ছিলেন।

নয়া দিগন্ত ডিজিটাল

Location :

Dhaka City

ঢাকাস্থ চীন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন ড. লিইউ ইয়ুইনের সাথে বৈঠক করেছে গণঅধিকার পরিষদ।

গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের নেতৃত্বে ৭ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে রয়েছেন, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, আরিফুল ইসলাম, শহীদুল ইসলাম ফাহিম, সাকিব হোসেন, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলাম।

চীন দূতাবাসের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি চিফ অফ মিশন ড. লিইউ ইয়ুইন (Dr. Liu Yuyin)সহ ৩ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল।

বৈঠকে বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো উন্নত করা, বাংলাদেশে চীনের উন্নয়ন বিনিয়োগ বৃদ্ধিকরণ, শিক্ষা-সংস্কৃতিতে অগ্রগতি-সহ নানান বিষয়ে আলোচনা হয়েছে।

আলোচনায় ফারুক হাসান গণঅধিকার পরিষদের পক্ষ থেকে চীন সরকারকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশের ব্যবসা, উন্নয়ন, বড় প্রকল্প বিনিয়োগসহ বহুমুখী স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে চীনের সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। তাই বাংলাদেশের উন্নয়নে চীনের সাথে আরো প্রয়োগযোগ্য সম্পর্ক গড়ে তুলতে চায় গণঅধিকার পরিষদ।

এসময় উচ্চতর পরিষদ সদস্য আরিফুল ইসলাম তালুকদার বলেন, চীন এবং বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধন দৃঢ় করতে বাংলা এবং চীনা ভাষা রপ্ত করণে দুই দেশের বহুমুখী পদক্ষেপ নিতে হবে। চায়নায় উচ্চ শিক্ষা গ্রহণে ভিসা পলিসি সহজ করার জন্য চায়নাকে আহবানও জানান তিনি।