জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ঢাকা মহানগর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান এ কমিটি অনুমোদন করেন।
এস এম জিয়াউল আনোয়ারকে সভাপতি এবং সাব্বির আহমেদকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট আংশিক এ কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় জাগপার মহানগর কার্যালয়ে নবনির্বাচিত সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান দলের মুখপাত্র রাশেদ প্রধান। এ সময় উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন।
ঘোষিত কমিটিতে সহ-সভাপতি পদে ইঞ্জিনিয়ার আরিফ হোসেন, আবদুস সাত্তার, মশিউর মূলক, মো: মোস্তফা কামাল, মো: আনিসুর রহমান টিটু এবং আহমেদ মামুন নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো: সোহেল রানা, মোহাম্মদ সামছুল ইসলাম, মো: নাদিম মাহমুদ, রেজাউল ইসলাম জসিম এবং মাহমুদ আল সামস নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন উত্তর থেকে নাজমুল হাসান এবং দক্ষিণ থেকে মো: নাদিম আহমেদ। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন উত্তর থেকে ইফাজ বিন ইসমাইল এবং দক্ষিণ থেকে সান্টু শিকদার।
এছাড়া কমিটির অন্য পদে দায়িত্ব পেয়েছেন দফতর সম্পাদক মো: ওসমান গনি, সহ-দফতর সম্পাদক মো: মনোয়ার হোসেন, প্রচার সম্পাদক তৌসিফ আহমেদ, সহ-প্রচার সম্পাদক হোসাইন মোহাম্মদ আবু সাঈদ, ধর্ম বিষয়ক সম্পাদক রাশেদ সালেহ, অর্থ বিষয়ক সম্পাদক সাদিকুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: শিমুল ইসলাম, ত্রাণ বিষয়ক সম্পাদক মো: দিদারুল আলম এবং তথ্য ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মো: আব্দুল্লাহ জাহিন।
সদস্য পদ পেয়েছেন মো: তামিম সিকদার, মো: সিফাত, মো: আনোয়ার হোসেন, মো: মেহেদী হাসান, মো: টিটু মিয়া, নাদিম হাসান খান, মো: সুমন, মো: আনোয়ার হোসেন এবং মো: রোকনুজ্জামান।



