রিজভীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া

নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে টানা ৭৮৭ দিন ছিলেন রিজভী। বেগম খালেদা জিয়া মুক্ত হওয়ার পরেই তিনি বাসায় যান। সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধাবোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গণতন্ত্র ও গণতন্ত্রের মাকে ভালোবাসতে গিয়ে নিজের শরীরের দিকে খেয়াল রাখেন নাই।

অনলাইন প্রতিবেদক
দোয়া মাহফিল
দোয়া মাহফিল |নয়া দিগন্ত

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর পরিপূর্ণ সুস্থতা কামনায় পিজি হাসপাতাল (বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) কেন্দ্রীয় মসজিদ আজ বাদ জোহর সাবেক ও বর্তমান ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কমিটির সদস্য, কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি ডা: তৌহিদুর রহমান আউয়ালের সভাপতিত্বে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সভাপতির বক্তব্যে ডা: আউয়াল বলেন, ‘বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন রুহুল কবির রিজভী। নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে টানা ৭৮৭ দিন ছিলেন তিনি। বেগম খালেদা জিয়া মুক্ত হওয়ার পরেই তিনি বাসায় যান। সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধাবোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গণতন্ত্র ও গণতন্ত্রের মাকে ভালোবাসতে গিয়ে নিজের শরীরের দিকে খেয়াল রাখেন নাই। ১৯৮৪ সালের ২২ ডিসেম্বর স্বৈরাচার এরশাদের গুলিবরণ করেছেন। কিন্তু আপস করেন নাই তিনি। নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার জন্য বিরামহীন পরিশ্রম করতে গিয়ে গত ১০ ফেব্রুয়ারি ভাইরাল নিউমোনিয়াতে আক্রান্ত হন। আজীবন দল অন্তঃপ্রাণ রুহুল কবির রিজভীর পরিপূর্ণ সুস্থতা এবং জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় আজকের এই দোয়া মাহফিল থেকে দেশবাসীর কাছে কায়মনোবাক্যে দোয়া প্রার্থনা করছি।’

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডা: আবুল কালাম আজাদ, কার্ডিওলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা: শফিউদ্দিন আহমেদ, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা: সাইফুল ইসলাম সেলিম, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: লোহানী মো: তাজুল ইসলাম, ডা: সিফাত, ডা: ফিরোজ, ডা: রাজ্জাক, ডা: হিমেল, ডা: সাব্বির, ডা: আরিফ, ডা: ইলিয়াস, ডা: শুভ, ডা: পাভেল, চিফ ফিজিওথেরাপিস্ট মহসিন আকন্দ, সজল, তানভীর হাসান, ছাত্রদল নেতা মুশফিক, শাহ পরান, মিরাজ হোসেন, মহিউদ্দিন মাহি, তিহান, প্রলয়, তারেক-সহ নেতৃবৃন্দ।