নির্বাচনে বিএনপির বিজয় নিয়ে অনুভূতি জানাতে গিয়ে দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, ‘এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের।’
আজ শুক্রবার দলের গুলশান কার্যালয়ের বাইরে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, ‘আমরা বিশ্বাস করি জনগণের যে আস্থা, বিশ্বাস ভালোবাসা আমাদের নেতা তারেক রহমান পেয়েছেন, তিনি প্রধানমন্ত্রী হিসেবে প্রতিটি মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করবেন।’
বিএনপির সরকার জনকল্যাণমূলক সরকার হবে বলেও উল্লেখ করেন তিনি।



