ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক মো: নাহিদ ইসলামসহ দলের নেতারা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় যমুনায় প্রবেশ করেন তারা।
প্রতিনিধিদলে রয়েছেন– সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাভেদ রাসিন, মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।



