গণভবন অভিমুখে শিবিরের সাইকেল র‍্যালি

জাতীয় রাজনীতিতে ৫ আগস্টের তাৎপর্য স্মরণ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে র‌্যালিটির আয়োজন করা হয়। র‍্যালিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka City
গণভবন অভিমুখে ইসলামী ছাত্রশিবিরের সাইকেল র‌্যালি
গণভবন অভিমুখে ইসলামী ছাত্রশিবিরের সাইকেল র‌্যালি |নয়া দিগন্ত

আজ ৫ আগস্ট। এই দিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে। দিনটিকে রাষ্ট্রীয়ভাবে গণঅভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করা হয়। এ দিন মঙ্গলবার (৫ আগস্ট) ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির একটি বিশাল সাইকেল র‍্যালির আয়োজন করে।

জাতীয় রাজনীতিতে ৫ আগস্টের তাৎপর্য স্মরণ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে র‌্যালিটির আয়োজন করা হয়। র‍্যালিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজাধীন গণভবনে গিয়ে আবার অন্য সড়ক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে শেষ হয়।

এতে কয়েকশ’ শিক্ষার্থী সাইক্লিস্ট অংশ নেন, যারা বাংলাদেশ ও মজলুম ফিলিনিস্তের পতকা বহন, প্ল্যাকার্ড ও শ্লোগানের মাধ্যমে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে।

আয়োজকরা বলেন, এই র‍্যালির মাধ্যমে তারা শান্তিপূর্ণভাবে সাধারণ শিক্ষার্থীদের মাঝে গণঅভ্যুত্থানের বার্তা পৌঁছে দিতে চেয়েছেন এবং গণতান্ত্রিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

র‍্যালিতে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, দপ্তর সম্পাদক সিগবাতুল্লাহ সিগবা, প্রচার সম্পাদক সাকিক কায়েম, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি এস এম ফরজাদ, সেক্রেটারি মহিউদ্দিন খানসহ পাঁচশ’য়ের মতো সাইক্লিস্ট অংশ নেন।