ভারতীয় জাহাজ থেকে ৪০ রোহিঙ্গাকে সমুদ্রে ফেলে দেয়ার নিন্দা জামায়াতের

তিনি বলেন, দিল্লি থেকে নারী-শিশুসহ অন্তত ৪০ জন রোহিঙ্গাকে আটক করে আন্দামান সমুদ্রের মিয়ানমার সীমান্তের কাছে নিয়ে ভারতীয় নৌ-বাহিনীর জাহাজ থেকে গত ৮ মে সমুদ্রে ফেলে দেয়া হয়।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো

ভারতীয় নৌ-বাহিনীর জাহাজ থেকে ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে আন্দামান সমুদ্রে ফেলে দেয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১৮ মে) নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতি প্রদান করেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।

তিনি বলেন, ‘ভারতের দিল্লি থেকে নারী-শিশুসহ অন্তত ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করে আন্দামান সমুদ্রের মিয়ানমার সীমান্তের কাছে নিয়ে লাইফ জ্যাকেট পরিয়ে আন্তর্জাতিক পানি সীমানায় নিয়ে ভারতীয় নৌ-বাহিনীর জাহাজ থেকে গত ৮ মে সমুদ্রে ফেলে দেয়া হয়। দুনিয়ার সভ্য ইতিহাসে এই ধরনের ঘটনা বিরল। আমরা ভারতের এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই অমানবিক ঘটনার মাধ্যমে ভারত আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও জাতিসঙ্ঘ সনদ লঙ্ঘন করেছে।’

এটিএম মাছুম আরো বলেন, ‘ভারতের এ ধরনের মর্মান্তিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমরা শান্তিকামী বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। ভবিষ্যতে এই ধরনের অমানবিক ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’ বিজ্ঞপ্তি