বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সেখানে মুহাম্মদ রায়হান আলী কেন্দ্রীয় সভাপতি পুনর্নির্বাচিত ও জাকারিয়া হোসাইন জাকির সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর একটি মিলনায়তনে সদস্যদের উপস্থিতিতে এই ফলাফল ঘোষণা করা হয়।
এর আগে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে সারাদেশের সদস্যদের ভোটগ্রহণ করা হয়।
নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করেন তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান ও ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মুনতাসির আলী। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে কার্যক্রম পরিচালনা করেন সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মো: আবদুল জলিল ও সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আবদুল হাফিজ খসরু।
নব নির্বাচিত সভাপতিকে শপথ বাক্য পাঠ করান খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
সদস্য সম্মেলনের সমাপনী অধিবেশনে পুননির্বাচিত সভাপতি মুহাম্মদ রায়হান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
নবমনোনীত সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকিরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য জিয়াউল হক শামীম, নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, খেলাফত মজলিস সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, কেন্দ্রীয় অর্থ সম্পাদক শাহিদুল ইসলাম ইউনুস, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হক আমিনী, ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য লে কর্নেল ডাক্তার এমদাদুল হক।
সম্মেলনে সাবেক কেন্দ্রীয় সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ মুনতাসির আলী, মাওলানা রুহুল আমিন সাদী, অধ্যাপক আবদুল জলীল, প্রভাষক আবদুল করিম, অ্যাডভোকেট শায়খুল ইসলাম, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, মাওলানা সোহাইল আহমদ, মাওলানা আজিজুল হক, মাওলানা মনসুরুল আলম মনসুর, মাওলানা বিলাল আহমদ চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী সেক্রেটারি জেনারেল কে এম ইমরান হুসাইন, সাবেক কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মুহসিন উদ্দিন মাহমুদ, সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কে এম জুলহাস, সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা ইকবাল হোসেন কায়সর, সংগঠনের বায়তুল মাল সম্পাদক মুহাম্মদ ইসমাইল খন্দকার, ছাত্রকল্যাণ ও মাদরাসা কার্যক্রম সম্পাদক আহসান আহমাদ খান, অফিস সম্পাদক নূর মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান ত্বহা, পাঠাগার সম্পাদক মাহমুদুল হাসান রাসেল।
উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মিজানুর রহমান, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি এইচ এম শাহাব উদ্দিন, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি সাইফুদ্দিন আহমেদ, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি সাকিব মাহমুদ রুমী প্রমুখ।



