ঢাকা-৮ আসন থেকে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে নির্বাচনে অংশ নেন মেঘনা আলম। রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফল অনুযায়ী, ট্রাক প্রতীকে সর্বমোট ৬০৮টি ভোট পেয়েছেন তিনি। এ আসন থেকে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। তিনি পেয়েছেন ৫৯ হাজার ৩৬৬ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মো: নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।
নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্রে বলা আছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। প্রয়োজনীয় ভোট না পাওয়ার ফলে বাজেয়াপ্ত হবে তার জামানত।
উল্লেখ্য, শান্তিপূর্ণভাবে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। রাত থেকে বেসরকারিভাবে শুরু হয় ফলাফল প্রকাশ।



