শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও মরহুমা আপসহীন দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো: আদনানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
শুক্রবার (৮ মে) আসরের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও আপসহীন দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এছাড়াও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো: আদনান বিগত ২০ দিন পর্যন্ত প্রচন্ড ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন, তার দ্রুত পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বর্তমান ও সাবেক নেতাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকাস্থ ছাত্রদলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মহানগর ও থানার বিভিন্ন পর্যায়ের কয়েক শ’ নেতারা উপস্থিত ছিলেন।



