রাজধানীর মিরপুরে পিপল রিএনিমেট অ্যান্ড অ্যাডভান্সমেন্ট কমিউনিটি (প্রাক) হেলথ কেয়ার সেন্টার উদ্বোধন করা হয়েছে।
রোববার (৩ মে) এটি উদ্বোধন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা সিটি উত্তর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন।
প্রাকের চেয়ারম্যান কর্নেল (অব:) প্রফেসর ডা: জেহাদ খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রাকের উপদেষ্টা ডা: মো: ফখরুদ্দিন মানিক, এডমিন ইনচার্জ জুবায়ের হোসাইন রাজন, ডক্টর সার্ভিস ইনচার্জ ডা: মো: খালিদ বিন আলী প্রমুখ।



