সভাপতির বিষয়ে যা জানালো ছাত্রদল

শুক্রবার (৩০ মে) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনলাইন প্রতিবেদক
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব |সংগৃহীত

‘শারীরিক অসুস্থতার কারণে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পূর্ণ বিশ্রামে আছেন’ বলে জানিয়েছে ছাত্রদল।

শুক্রবার (৩০ মে) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাকিব গত দু’দিন যাবত দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছেন না। আগামী রোববার থেকে তিনি দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, ইনশাআল্লাহ। ছাত্রদলের নেতা-কর্মী ও সমর্থক সকলের কাছে ছাত্রদল সভাপতি শারীরিক সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন।

ছাত্রদল সভাপতির শারীরিক অসুস্থতা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর জন্য অনুরোধ করা হচ্ছে। ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের যেকোনো ধরনের গুজব হতে সতর্ক থাকার জন্য কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।