গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে দেশব্যাপী দোয়া ও মৌন মিছিলের ডাক বিএনপির

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনলাইন প্রতিবেদক
বিএনপি
বিএনপি |সংগৃহীত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ও তাদের রুহের মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় শুক্রবার (১৮ জুলাই) ঢাকাসহ দেশব্যাপী সকল জেলা ও মহানগরে মসজিদে মসজিদে দোয়া কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একইসাথে ঢাকাসহ সকল জেলা ও মহানগরে মৌন মিছিল অনুষ্ঠিত হবে। দেশবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে দোয়া অনুষ্ঠান ও মৌন মিছিলে যোগ দেয়ার জন্য অনুরোধ করা হলো।