১ দফার ঘোষণার খসড়া তৈরি করেছিলেন সাদিক কায়েম : মাহফুজ আলম

‘অসহযোগ আন্দোলনের কথা আমিই প্রথমে বলেছি। নাহিদ-আসিফ ভালো বলতে পারবে। তুমি আসিফের কাছে শুনেছো হয়ত। ওই সময় অনেকেই এটার বিরুদ্ধে ছিল। কিন্তু, আমাদের পরিকল্পনা ছিল আন্দোলনে সকল পক্ষকে আমাদের পক্ষে অবস্থান নিতে বাধ্য করা। রাতে সাদিকদের বলে এটার একটা খসড়া রেডি করিয়েছিলাম, যা আসিফ পরের দিন শহীদ মিনারে পাঠ করে।’

নয়া দিগন্ত অনলাইন
অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম (বাঁয়ে) ও ডাকসু ভিপি সাদিক কায়েম
অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম (বাঁয়ে) ও ডাকসু ভিপি সাদিক কায়েম |সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় এক দফায় আনার পেছনের প্রেক্ষাপট তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

বৃহস্পতিবার (১৬ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।

মাহফুজ আলম বলেন, ‘নাহ, ‘কাদের। ২৮-৩০ শে জুলাই প্রতীকী আন্দোলন চলমান ছিল। তখন ক্যাম্পাসে ফিরে পুনঃসংগঠিত হয়ে আন্দোলন ত্বরান্বিত করতে এ কথা বলেছি। তখনো ছয়জন সমন্বয়ক ডিবি অফিসে বন্দী। ওদের মুক্ত করাটাও অনেক বেশি জরুরি ছিল। আর, ২ তারিখ রাতেই অনলাইনে এক দফা ঘোষণার আমরা সবাই বিপক্ষে ছিলাম। ৩ তারিখ জনসমক্ষে শহীদ মিনারে ঘোষণা দেয়ার পক্ষে ছিলাম। কারণ, রাতের ঘোষণার চাপ একটি নির্দিষ্ট কোয়ার্টার থেকে এসেছিল।’

তিনি আরো বলেন, ‘অসহযোগ আন্দোলনের কথা আমিই প্রথমে বলেছি। নাহিদ-আসিফ ভালো বলতে পারবে। তুমি আসিফের কাছে শুনেছো হয়ত। ওই সময় অনেকেই এটার বিরুদ্ধে ছিল। কিন্তু, আমাদের পরিকল্পনা ছিল আন্দোলনে সকল পক্ষকে আমাদের পক্ষে অবস্থান নিতে বাধ্য করা। রাতে সাদিকদের বলে এটার একটা খসড়া রেডি করিয়েছিলাম, যা আসিফ পরের দিন শহীদ মিনারে পাঠ করে।’