বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কবি-সাহিত্যিকদের একটি প্রতিনিধিদল।
শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে সাহিত্য, সংস্কৃতি ও সামগ্রিক সামাজিক বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের শায়রুল কবীর খান।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের পক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন প্রতিনিধিত্ব করেন। বাসস



