উত্তরায় বিমান বিধ্বস্ত, জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগীয় সেক্রেটারির শোক

‘দুর্ঘটনায় পাইলট, কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীদের ব্যাপক হতাহতের ঘটনা বেদনাদায়ক।’

নয়া দিগন্ত অনলাইন
কেন্দ্রীয় মহিলা বিভাগ, জামায়াত
কেন্দ্রীয় মহিলা বিভাগ, জামায়াত |সংগৃহীত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মহিলা বিভাগীয় সেক্রেটারি অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দিকা।

সোমবার (২১ জুলাই) এক শোকবার্তায় তিনি বলেন, ‘দুর্ঘটনায় পাইলট, কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীদের ব্যাপক হতাহতের ঘটনা বেদনাদায়ক।’

দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান করে আহতদের নিরাময়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান তিনি। সেইসাথে সর্বস্তরের জনশক্তি ও এলাকাবাসীকে উদ্ধার কাজে অংশগ্রহণ, আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহায়তার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আল্লাহ তা’য়ালা নিহতদের ওপর রহম করুন, ক্ষমা করুন ও তাদের প্রত্যেককে শাহাদতের মর্যাদা দিয়ে জান্নাতের উচু মাকাম দান করুন। আহতদের আল্লাহ তায়ালা দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করে তার অপরিসীম নিয়ামতে সিক্ত করুন।’

‘নিহতদের আপনজন, প্রিয়জন ও শুভাকাঙ্ক্ষীদের আল্লাহ তা’য়ালা উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।’ বিজ্ঞপ্তি