ডেঙ্গু প্রতিরোধে উপজেলা ও জেলা পর্যায়ের সব হাসপাতালে মশারি সরবরাহ করা কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে শেষে এসব কথা বলেন তিনি। সন্ধ্যা সোয়া ৭টায় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নেয়া সিদ্ধান্ত তুলে ধরেন রিজভী। তিনি বলেন, আজ সকালে প্রধানমন্ত্রী সারাদেশের জেলা ও উপজেলার সাথে যুক্ত ছিলেন। বিশেষ করে তিনি যে কার্যক্রমগুলো নিয়েছেন, সেগুলো যাতে সঠিকভাবে বাস্তবায়ন হয়, সেই বাস্তবায়নের বিষয়ে সেখানে আলোচনা হয়েছে। তিনি যে নির্দেশগুলো দিয়েছেন, সেগুলো আলোচনা করা হয়েছে এবং তাকে ধন্যবাদ জানানো হয়েছে। তার মধ্যে অন্যতম একটি বিষয় হলো—উপজেলা এবং জেলা পর্যায়ের সব হাসপাতালে মশারি সরবরাহ করা হবে। ডেঙ্গু প্রতিরোধ এবং ডেঙ্গু সংক্রমণ থেকে বাংলাদেশের মানুষকে বাঁচানোর জন্য তিনি যতগুলো উদ্যোগ ও কার্যক্রম নিয়েছেন, তার মধ্যে অন্যতম ছিল এটি। পাশাপাশি অন্যান্য যে উদ্যোগ এবং সচেতনতামূলক কর্মসূচিগুলো রয়েছে, সেগুলোর বিষয়েও সেখানে আলোচনা হয়েছে।
এছাড়াও, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন—গার্লস গাইড, স্কাউট এবং অন্যান্য যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন আছে ও শিক্ষার্থীরা আছে, তারা সাধারণ মানুষকে ডেঙ্গু সচেতনতার জন্য কাজ করবে। এর জন্য প্রধানমন্ত্রীর যে আহ্বান, সেটাও সেখানে আলোচিত হয়েছে এবং এজন্য তাকে ধন্যবাদ জানানো হয়েছে।
এ সভায় সিদ্ধান্ত হয়েছে যে, বিএনপি ডেঙ্গু প্রতিরোধে এবং সাধারণ মানুষকে ডেঙ্গু সচেতন করার জন্য ঢাকাসহ সারাদেশে একটি প্রচারপত্র বিতরণ করবে। এটি দেশের নামকরা চিকিৎসক ও বিশেষজ্ঞদের দ্বারা তৈরি করা একটি প্রচারপত্র, যা ঢাকাসহ সারাদেশে বিতরণ করা হবে।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, সামাজিক গণমাধ্যমসহ রেডিও ও টিভিতে ডেঙ্গু সচেতনতামূলক অনুষ্ঠান বারবার প্রচার করা হবে। দলের পক্ষ থেকে যে সমস্ত উদ্যোগ গ্রহণ করা দরকার, দল সেই সমস্ত উদ্যোগগুলো গ্রহণ করবে। ডেঙ্গু সচেতনতামূলক যে কর্মসূচিগুলো আমরা বা সরকার গ্রহণ করেছি, দল সাধারণ মানুষকে সচেতন করার জন্য সেগুলো প্রচার করবে এবং পদক্ষেপগুলোর কথা বলবে, যাতে মানুষ সচেতন হয়।
এছাড়াও স্কুল, মাদরাসা, কলেজ ও হাটবাজারে আবর্জনা ফেলার উপযুক্ত জায়গার অভাব থাকে। যাতে তারা এক দিনের জমানো আবর্জনা নির্দিষ্ট স্থানে রাখতে পারে, সেটির জন্য স্কুল, কলেজ ও হাটবাজারের কমিটিতে যারা আছেন—সবাইকে আহ্বান জানানো হয়েছে। দল থেকে প্রয়োজনে সেসব বিষয় পর্যবেক্ষণ করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ (স্কুল, মাদরাসা, কলেজ ও হাটবাজার কর্তৃপক্ষ) যাতে খুব দ্রুত আবর্জনা অপসারণের ব্যবস্থা করে—যেখান থেকে মশা তৈরি হয়, জন্ম লাভ করে এবং এডিস মশা বিস্তার লাভ করে—সেই ব্যবস্থা যাতে করা হয়, সেটির জন্য সচেতনতামূলকভাবে ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে বিএনপি কাজ করবে। এই হলো ডেঙ্গুর ওপর আমাদের কর্মসূচি, যা আজকের সভায় আলোচিত হয়েছে।
তিনি, এছাড়াও সাংগঠনিক যে বিষয়গুলো আলোচনা হয়েছে, তার মধ্যে অন্যতম একটি বিষয় হলো—আমাদের দলের বিভিন্ন কমিটিতে অনেকে মারা গেছেন, আবার অনেকে নানা কারণে দলের মধ্যে নেই বা বহিষ্কার হয়েছেন। সেই শূন্য পদগুলোতে তাদের ইমিডিয়েট নিচে যারা আছেন, তাদেরকে পদোন্নতি দেয়া যায় কিনা—এ ব্যাপারে আমাদের দলীয় গঠনতন্ত্রের বিধান মতে ব্যবস্থা গ্রহণ করা হবে। এটি সেখানে আলোচনা করা হয়েছে।
রিজভী বলেন, আগামী ২৯ অক্টোবর আমাদের দলের সাবেক মহাসচিব, বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় তার আসনটি শূন্য ঘোষণা হয়েছে। এই শূন্য আসনে আগামী ২৯ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনে দলের যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তাদের দলের মনোনয়নপত্র নেয়ার জন্য আমরা একটি শিডিউল ঘোষণা করছি। এই শিডিউল অনুযায়ী, আগামী ১৫ই সেপ্টেম্বর পল্টনে দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে প্রার্থীরা মনোনয়নপত্র উত্তোলন করবেন। ১৬ সেপ্টেম্বর তা পূরণ করে জমা দেবেন। ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় আমাদের জাতীয় স্থায়ী কমিটি তথা মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে এবং মনোনয়ন বোর্ডে চূড়ান্ত প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এটি আগামী ২৯ অক্টোবরের শূন্য আসনের নির্বাচনের প্রার্থী বাছাইয়ের দলীয় শিডিউল।



