চট্টগ্রামকে মিথ্যা মামলা-চাঁদাবাজি থেকে রক্ষার আহ্বান বিএনপির

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।

অনলাইন প্রতিবেদক
বিএনপির লোগো
বিএনপির লোগো |সংগৃহীত

চট্টগ্রাম শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নিরপরাধ ব্যবসায়ীদেরকে মিথ্যা মামলা ও চাঁদাবাজির কবল থেকে রক্ষার জন্য জোর আহ্বান জানিয়েছে বিএনপি।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রাজধানী ঢাকার পর চট্টগ্রাম দেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর। বন্দর নগরী হিসেবে চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম। মূলত সারাদেশের ব্যবসা-বানিজ্য পরিচালিত হয় চট্টগ্রাম থেকেই। ব্যবসা-বানিজ্যের উন্নতি এবং দেশের আর্থিক খাতকে শীর্ষস্থানে নিয়ে যেতে হলে এই শহরটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন অপরিহার্য। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বর্তমানে চট্টগ্রাম শহরে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং চাঁদাবাজির দৌরাত্বে শহরটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা বিরাজ করছে। এ ধরনের অবণতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যবসা-বানিজ্য কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে। এই পরিস্থিতি চলমান থাকলে দেশের ব্যবসা-বানিজ্য, তথা অর্থনীতি স্থবির হয়ে পড়বে।

সর্বস্তরের ব্যবসায়ী মহল ও জনগণকে এ বিষয়ে একসাথে দুস্কৃতিকারিদেরকে প্রতিহত করার করার আহ্বান জানিয়েছে বিএনপি।

চট্টগ্রাম শহরে চাঁদাবাজি, মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে নাজেহাল ও অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ভয়াবহ উদ্বেগ প্রকাশ করছে করে বিএনপির পক্ষ এই সমস্ত অনাচারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থাগ্রহণে স্থানীয় প্রশাসনকে আহ্বান জানানো হয়।