বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে তথ্য-প্রযুক্তি খাতে ১০ লাখ কর্মসংস্থান তৈরি করবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশে পেপ্যাল আনতে ইতোমধ্যে বিএনপি কাজ শুরু করেছে।’
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীতে ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, ‘বিএনপি যদি ক্ষমতায় যায়, তাহলে সবার জন্য বিনামূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে। সেইসাথে জনগণের ক্ষমতায়ন নিশ্চিতেও বিএনপি কাজ করবে।’
তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়লাভ করলে বাংলাদেশের জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মেধাবীদের জন্য যুতসই সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার পরিকল্পনায় এ বিষয়গুলো রেখেছেন।’
তিনি আরো বলেন, ‘আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করবে।’ বাসস



