প্রধান উপদেষ্টার সাথে বিকেলে জামায়াত-এনসিপির বৈঠক

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের এই ধারাবাহিক সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লোগো
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লোগো |ইন্টারনেট

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

আজ বুধবার বিকেল সোয়া ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিপির সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এরপর সন্ধ্যা ৬টায় জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মেদ বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টা বিএনপির প্রতিনিধিদলের সাথে বৈঠক করেন।

উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের এই ধারাবাহিক সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।