জুলাই ঘোষণাপত্র পাঠ

অংশ নেবে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদল

তিনি জানান, বিএনপির গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

অনলাইন প্রতিবেদক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ৫ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যর প্রতিনিধি দল অংশ নেবে।

সোমবার (৪ আগস্ট) রাতে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপির গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর নেতৃত্বে পাঁচ সদস্য অংশ নেবেন। অন্য সদস্যরা হলেন- স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ।